মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইরানের বিজ্ঞানী মাসুদ সুলাইমানি।
শনিবার (০৭ ডিসেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে, খবর পার্সটুডে।
অবৈধভাবে এক বছর আটক রাখার পর সুলাইমানিকে মুক্তি দিল মার্কিন কর্তৃপক্ষ।
আজ রাতেই তার ইরানে পৌঁছার কথা রয়েছে। সুইজারল্যান্ডের সহযোগিতায় এই বিজ্ঞানী মুক্ত করা সম্ভব হয়েছে বলে তেহরান জানিয়েছে।
এমবি





