ভারতের কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করে ভারতীয় গণমাধ্যম। আজ শনিবার ভোরে কাশ্মিরের পুলওয়ামায় মৃত তিন জঙ্গিকে শনাক্ত করা হয়।

এরা হলেন আশফাক আহমেদ, ইশফাক আহমেদ বাবা এবং হাসিব আহমেদ পহলা। এরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিন দলের সদস্য।

পুলওয়ামার একটি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় সেনা সদস্যরা। জঙ্গিরা একটি বাড়িতে গা ঢাকা দিয়ে ছিল। তল্লাশি অভিযান চালানোর সময় সেনাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনারা। রাতভর গোলাগুলিতে তিন জঙ্গি নিহত হয়।

এআই