প্রতি বছরের ন্যায় এবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ে ছাই হচ্ছে একের পর এলাকা।
এ পর্যন্ত দাবানলে একজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন এক অগ্নিনির্বাপণ কর্মী।
দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। খবর এএফপির। দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ছড়িয়ে পড়া এ দাবানল লস অ্যাঞ্জেলেস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালির বিভিন্ন এলাকার ৭ হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে।
এছাড়া দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে বলেও জানান তারা।
দমকল কর্মকর্তারা আরও জানান, পোর্টার র্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বয়সের এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এএস





