পশ্চিমবঙ্গে নির্বাচনী ডামাঢোল জমে উঠেছে। আগামী ৪ এপ্রিল শুরু হওয়া মাসব্যাপী এই ভোটকে সামনে রেখে চলছে নানা হিসাব।

বিধানসভার ২৯৪টি আসনে এ ভোট অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রার্থী চূড়ান্ত করা।

আর এই তালিকা তৈরি করার জন্য আজ বিকেলে বৈঠকে বসছেন কংগ্রেসের রাজ্য নির্বাচনী কমিটির নেতারা। এরই মধ্যে অধীর চৌধুরীকে সঙ্গে নিয়েই দিল্লি থেকে কলকাতায় এসে হাজির হয়েছে বিকে হরিপ্রসাদ। আসন রফা নিয়ে কংগ্রেস-সিপিএম দরাদরি এখন চরমে।

নরমে-গরমে জোটের পক্ষে সওয়াল করলেও একের বিরুদ্ধে এক ফর্মুলা কার্যকরী করতে হিমশিম আলিমুদ্দিন, বিধানভবন দুপক্ষই।  কোনওভাবেই জোট না ভাঙছে না কালও দাবি অধির চৌধুরীর।

তবে একইসঙ্গে অমীমাংসিত আসনগুলিতে  ত্রিমুখী লড়াইয়েরও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। রফাসূত্র খুঁজতে কাল দিনভর বামেদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন প্রদেশ সভাপতি নিজেই।  আজও ফ্রন্ট নেতৃত্বের সঙ্গে কথা বলবেন অধীর চৌধুরী।  আলোচনা হবে সমঝোতা সূত্র নিয়ে।  আলোচনায় যোগ দিতে পারেন এআইসিসির দূত কংগ্রেস স্টিয়ারিং কমিটির চেয়ারপারসন বিকে হরিপ্রসাদ।

তৃণমূলের নির্বাচনী ইশতেহার বিকেলে

আজই প্রকাশিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। বিকেলে কালীঘাটের বাড়িতে ইশতেহার প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।  এবার ভোট যুদ্ধে প্রচারের অভিমুখ উন্নয়নকে ঘিরেই। ফলতঃ আগামী পাঁচবছর বিভিন্ন খাতে কী উন্নয়ন তারই বিস্তারিত বিবরণ থাকছে ইস্তেহারে।  বিশেষ জোর দেয়া হবে সৌন্দার্যায়ন প্রকল্পগুলিতেও।  রাজ্য সরকারের প্রতিটি দফতরের জন্য আলাদাভাবে কর্মসূচিও পেশ করা হয়ে ইস্তেহারে। এমনটাই খবর তৃণমূল সূত্রে। এরপর দলের সব সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন তৃণমূলনেত্রী।  নির্বাচনে দলকে এগিয়ে রাখতে সাংসদের কী ভূমিকা হবে সেই বিষয়ে দিকনির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এআইজে