ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস-সহ পুরো মন্ত্রীসভা পদত্যাগ করেছেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট ফ্যাঁসোয়া ওঁলাদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ওঁলাদ ভলসকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি'র।
অর্থনৈতিক নীতি নিয়ে রোববার মন্ত্রিসভায় তীব্র বিরোধ দেখা দেয়। অর্থনৈতিক মন্দা ঠেকাতে সরকারের মিতব্যায়িতা নীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেন অর্থমন্ত্রী আরনার্ড মোনটেবার্গ। এরই জের ধরে ভলস পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী ভলস অর্থমন্ত্রী মোনটেবার্গের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি 'হলুদ লাইন' অতিক্রম করেছেন। এর ফলে ফ্রান্সের অর্থনীতির অগ্রগতির যাত্রা বাধাগ্রস্ত হচ্ছিল। সূত্র: বিবিসি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





