ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন দেশটির বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতি রায়। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
অরুন্ধতি দাবি করেন, দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ বন্দিদের ‘কাফিরস’ বলে সম্বোধন করেছেন তিনি। যার অর্থ অসভ্য, মিথ্যাবাদী ও বিবেকহীন।
তার এ দাবি প্রত্যাখান করে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটির স্কুল অব মহাত্মা গান্ধীয়ান থট অ্যান্ড ডেভলপমেন্ট স্ট্যাডির প্রফেসর ও ডিরেক্টর ড. এমএস জন বলেন, কৃষ্ণাঙ্গ বন্দিদের সম্পর্কে গান্ধীর ওই সম্বোধন ভুল ছিল। কারণ জীবনের প্রথমদিকে গান্ধী অতটা প্রগতিশীল ছিলেন না। তার চিন্তাভাবনার তেমন বিকাশও হয়নি।
তিনি বলেন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কৃষ্ণাঙ্গ বন্দিদের সম্পর্কে এমন মন্তব্য করেচেন তিনি। কারাগারে থাকাকালীন পুরুষ বন্দিদের দ্বারা যৌন হয়রানির হুমকির কারণে তিনি এমনটা বলেছিলেন।
কবি সুগাথাকুমারি বলেন, গান্ধী ভারতীয় সংস্কৃতির গভীরতা সম্পর্কে জানতেন। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে, অরুন্ধতি সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য গান্ধীর সম্পর্কে এমন মন্তব্য করেছেন। সূত্র: টিএনএন।
ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





