কানাডার টরন্টোতে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টরন্টো পুলিশের সূত্র জানায়, ২০ বছর বয়সী ওই তরুণের নাম সৌমিক আসগর।
রোববার দুপুর নর্থ ইয়র্কের ব্লু হেভেন এলাকায় গুলির শব্দ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গাড়ির চালকের আসনে সৌমিককে মৃত অবস্থায় পায়।
পুলিশ জানায়, গুলির ঘটনার সময় ওই গাড়িতে হয়ত আরও কোনো যাত্রী ছিলেন। তবে প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সেই ধারণা বাতিল করে দেয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায়, ঘটনাস্থলে গুলির শব্দের পাশাপাশি একটি সাদা রঙের এসইউভি গাড়ি দেখা গেছে।
সৌমিক হত্যার ঘটনায় সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি টরন্টো পুলিশ।
এমএনজে





