জঙ্গী সংগঠন বোকো হারামের হাতে অপহৃত ২০০ বেশি স্কুল ছাত্রীকে মুক্ত করার জন্য সংগঠনটির সাথে আলোচনায় বসতে রাজি নাইজেরিয়ার সরকার। তনিমু তুরাকি নামের একজন মন্ত্রী এ কথা জানিয়েছেন।
বোকো হারামের সাথে বিরোধ নিষ্পত্তি কমিটির চেয়ারম্যান হলেন তনিমু তুরাকি। তিনি বলেছেন, বোকো হারামের নেতা জনাব শেখ যাকে বিশ্বাস করেন, তাকে আমাদের কমিটির কাছে পাঠাতে পারেন।
এর আগে সোমবার বোকো হারামের নেতা আবুবকর শেখ বলেছিলেন, যে সকল ছাত্রীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়নি, তাদের সাথে সংগঠনটির বন্দী যোদ্ধাদের বিনিময় হতে পারে।
অর্থাৎ সরকারের হাতে বন্দী যোদ্ধাদের ছেড়ে দিলে ধর্মান্তরিত হয়নি এমন ছাত্রীদের ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশটির বোর্নো রাজ্য থেকে গত মাসে দুই শতাধিক ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
বোকো হারামের সাথে আলোচনায় রাজি সরকার
জঙ্গী সংগঠন বোকো হারামের হাতে অপহৃত ২০০ বেশি স্কুল ছাত্রীকে মুক্ত করার জন্য সংগঠনটির সাথে আলোচনায় বসতে রাজি নাইজেরিয়ার সরকার





