প্রেসিডেন্ট ওবামা প্রয়াত বিচারপতি আন্তনিন স্কালিয়ার স্থান পূরণে বিচারপতি মেরিক গারল্যান্ডকে মনোনীত করলেও রিপাবলিকানদের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন।

প্রেসিডেন্ট ওবামা বলেন বিচার বিভাগীয় সততা হরণ করা হলে আদালতের ওপর আমেরিকান জনগনের আস্থা বিনষ্ট হতে পারে।

বৃহস্পতিবার যেই শিকাগো বিশ্ব বিদ্যালয়ের ল স্কুলএ তিনি শাসনতান্ত্রিক আইন পড়াতেন, সেখানে কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় বিচারকদের উদ্দেশে ভাষণে এই কথা বলেন।

রিপাবলিকানদের নিয়ন্ত্রিত সেনেটের সংখ্যাগরিষ্ট নেতা Mitch Mcconnel বলেছেন কংগ্রেস তাঁর অনুমোদন বা সত্যায়ন বিষয়ে কোনো শুনানির আয়োজন করবে না।