তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লিভান্ট)-এর নেতা ও স্বঘোষিত খলিফা আবুবকর বাগদাদির প্রকৃত নাম 'শামউন ইয়লুত' এবং সে ইহুদী বাবা-মায়ের সন্তান বলে জানা গেছে। আমেরিকার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এনএসএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা দলিল-দস্তাবেজ থেকে এই তথ্য বেরিয়েছে।

মুসলমানদেরকে বিশেষ করে সুন্নি সম্প্রদায়ের মুসলমানদের দৃষ্টি আকৃষ্ট করার জন্যই কথিত এই খলিফা আবুবকর নামটি বেছে নিয়েছে নিজের জন্য। চাঞ্চল্যকর এই খবরটি পরিবেশন করেছে লেবাননের দৈনিক আদদিয়ার।

এর আগে এনএসএ'র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা দলিল-দস্তাবেজ থেকে এই তথ্য জানা গেছে যে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ কথিত আবুবকর বাগদাদিকে এক বছর ধরে ধর্মীয় ও সামরিক বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। ইসরাইলের নিরাপত্তার বিরোধী দেশগুলোতে জিহাদ ও ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টির জন্যই ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স, মোসাদ ও এনএস'র তত্ত্বাবধানে জন্ম দেয়া হয়েছে আইএসআইএল।

উল্লেখ্য, আইএসআইএল সম্প্রতি বিশ্ব কুদস দিবস পালন নিষিদ্ধ করেছে তার নিয়ন্ত্রিত অঞ্চলে এবং কেউ এ দিবস পালন করলে তাকে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুমকি দিয়েছে।

ইসরাইলের নাগপাশ থেকে মুসলমানদের প্রথম কিবলা তথা আল-আকসা মসজিদসহ গোটা ফিলিস্তিনকে ইহুদিবাদী দখলদারদের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে মুসলমানদের সচেতন করার জন্যই প্রতি বছর রমজানের শেষ শুক্রবারে পালিত হয় এই বিশ্ব কুদস দিবস। ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী সর্বপ্রথম এই দিবস পালনের ডাক দিয়েছিলেন ১৯৭৯-৮০ সালের দিকে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি