জার্মানির একটি টিভি চ্যানেল দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের হিজাব পরা ছবি প্রকাশ করেছে। এ নিয়ে ব্যাপক হইচইয়ের সৃষ্টি হয়েছে।
এআরডি নামের চ্যানেলটি মধ্যপ্রাচ্যের উদ্বাস্তুদের জার্মানিতে আগমন নিয়ে সংবাদ পরিবেশনের সময় এ কাজ করে।
চ্যান্সেলর উদ্বাস্তুদের আগমন নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করায় জার্মানির একটি অংশ তার প্রতি ক্ষুব্ধ।
ইসলামবিরোধী প্রপাগান্ডার অংশ হিসেবে এই কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। উগ্রবাদীরা মেরকেলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে।
চ্যানেলটির এ ধরনের প্রপাগান্ডা প্রবল সমালোচনার মুখে পড়েছে। এটা সুস্থ সাংবাদিকতা নয় বলেও অনেকে মন্তব্য করেছে। তবে চ্যানেলটি বলেছে, তারা ইসলামবিরোধিতা নয়, বরং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে এ কাজ করেছে। তারা এ জন্য দুঃখও প্রকাশ করেছে।
এমএ





