আমেরিকার লুইজিয়ানায় ২১ বছর বয়সী এক তরুণ নিজের মা-বাবা এবং অন্য তিনজনকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ সশস্ত্র ও ভয়ঙ্কর যুবক ডাকোটা থেরিওটকে হন্যে হয়ে খুঁজছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাদা দু’টি ঘটনায় ওই তরুণ তার মা-বাবাকে এবং অন্য ৩ জনকে হত্যা করে। এর মধ্যে থেরিওট তার মা-বাবাকে বেডরুমে হত্যা করেছে।
স্থানীয় শেরিফ ববি উইব্রি বলেন, সে তার ৫০ বছর বয়সী বাবা কিথ ও ৫০ বছর বয়সী মা এলিজাবেথ থেরিওটাকে হত্যা করেছে। ডাকোটা থেরিওটের বিরুদ্ধে হত্যাসহ আরও অনেক অভিযোগ আছে। ঘটনার পর সে একটি চুরি করা গাড়ি নিয়ে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ৭০ মাইল দূরে নিউ অরলিন্সের পশ্চিমে গুলি করে যে ৩ জনকে হত্যা করা হয়েছে তারা হলেন- বিলি আর্নেস্ট (৪৩), টানার আর্নেস্ট (১৭) ও সামার আর্নেস্ট (২০)।
শেরিফের অফিস এইসব হত্যার জন্য ওই ডাকোটা থেরিওটকেই সন্দেহ করছে।
এমবি





