নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে সমপ্রতি পৃথক বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশের একটি দূরবর্তী গ্রামে এক হামলায় ১০৫ জন নিহত হয়েছে। সরকারিভাবে প্রথমদিকে নিহতের সংখ্যা ৩০ জন উল্লেখ করা হলেও পরে দ্রুত সে সংখ্যা বাড়তে থাকে।
অজ্ঞাত বন্দুকধারীরা একটি গ্রামে পাহারা পরিষদের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে হামলা চালায়। ১ শতাধিক মোটরবাইকে চড়ে সশস্ত্র হামলাকারীরা ওই গ্রামে ঢুকে ৩ ঘণ্টারও বেশি সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোন  সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
রবিবার প্রায় ৪০ জনের মৃতদেহ কবর দেয়া হয়।  প্রদেশের গভর্নর আবদুল আজিজ ইয়ারির উপস্থিতিতে  আরও নারী ও শিশুসহ ৭৯ জনকে গণকবর দেয়া হয়। এসময় ভীষণ কান্নায় ভেঙে পড়েন গভর্নর।
পৃথক এক ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের একটি এলাকায় হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। খবর সিনহুয়া।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]