হামাসের শহীদ তিন কমান্ডার মুহাম্মাদ রায়েদ আল-আত্তার, (বামে) মুহাম্মাদ আবু বারহুমও আবু শামালা (ডানে) হামাসের শহীদ তিন কমান্ডার মুহাম্মাদ রায়েদ আল-আত্তার, (বামে) মুহাম্মাদ আবু বারহুমও আবু শামালা (ডানে)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের তিন কমান্ডারের জানাযা ও দাফন অনুষ্ঠান শেষ হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হামাস কমান্ডার মুহাম্মাদ আবু শামালা, মুহাম্মাদ আবু বারহুম এবং রায়েদ আল-আত্তারের দাফন ও জানাযা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। রাফাহ শহরের আল-আওদাহ মসজিদে তাদের জানাযা হয় এবং গাজার সব শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের নেতা-কর্মী অংশ নেন।
এ ৩জনই ছিলেন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসামের কমান্ডার। তারা গাজার রাফাহ শহরের তেল আল-সুলতান উদ্বাস্তু শিবিরে ইসরাইলি বিমান হামলায় শহীদ হন।
তিন কমান্ডার শহীদ হওয়ার পর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড বলেছে, এতে তাদের মনোবলে কোনো ঘাটতি দেখা দেবে না। একইসঙ্গে হামাস হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তাদের গুরুত্বপূর্ণ তিন কমান্ডারকে হত্যার মূল্য দিতে হবে ইসরাইলকে।
এদিকে, গাজার ওপর নতুন করে স্থল অভিযান শুরুর জন্য আরো সেনা তলব করেছে ইসরাইল। ইসরাইলের মন্ত্রিসভা ১০,০০০ রিজার্ভ সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





