ইরাকের রাজধানী বাগদাদে রোববার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। পুলিশ এবং হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ বলেছে, একজন আত্মঘাতী বোমা হামলাকরী বিস্ফোরক নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলে তাহরির স্কয়ারের নিকটে হামলা চালায়।

হামলার ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশটির সুন্নি বিদ্রোহীরা বিভিন্ন স্থানে বিদ্রোহ করছে। আর সরকার তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। সূত্র: রয়াটার্স।

ঢাকা, ১৫জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই