পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শনিবার বেলুচিস্তান প্রদেশের আরসিডি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পরপরই পুলিশ ঐ রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইংরেজী দৈনিক ডন জানায়, দ্রুতগামী দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ট্রাকটি পেট্রোল বহন করছিল, তাই সংঘর্ষের পরপরই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। শনিবার বেলুচিস্তান প্রদেশের আরসিডি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।