শুক্রবার সিএনএনের প্রতিবেদনে ইভাঙ্কা ট্রাম্পকে আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী ইহুদি নারী বলে খেতাব দেয়া হয়েছে। এই খেতাবে টুইটারের ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

টুইটে অপ্রত্যাশিতভাবে অধিক ক্ষমতাশালী ইহুদি নারীদের অন্য আরো একটি তালিকাও রয়েছে। এ তালিকায় আরো কয়েকজন পরিচিত নারীর নাম এসেছে।

তারা হলেন, ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেনেট ইয়েলেন, সুপ্রিমকোর্টের বিচারক রুথ বাদের গিনসবার্গ এবং এলেনা ক্যাগান, গায়ক ব্রাবরা স্ট্রেইস্যান্ড এবং ফেসবুকের নির্বাহী শারিল স্যান্ডব্রাগ। এই প্রতিবেদনে জেরুজালেম পোস্ট বলছে যে ‘সিএনএন তার শিরোনামের সমর্থনে যথেষ্ট প্রমাণ দেয়নি’।

মার্কেটওয়াচ প্রায় সঙ্গে সঙ্গে ‘ইয়েলেন’ নামে একটি নিবন্ধে এর যুক্তি খণ্ডন করেছেন।

এতে স্টিভ গোল্ডস্টাইন বলেন ‘ফেডেরাল রিজার্ভ চেয়ারম্যান জেনেট ইয়েলেন নির্দিষ্ট দিনে সমগ্র পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, পুরুষ কিংবা মহিলা, ইহুদি কিংবা গোষ্ঠীভুক্ত হিসেবে বিবেচিত হতে পারে।’ তিনি সিএনএন'র প্রতিবেদনকে ‘মিথ্যা খবর’ বলে আখ্যায়িত করেন।

অপর মন্তব্যকারীরা পছন্দের সমালোচনা করেছেন কারণ ইভাঙ্কার নিজের ট্রাম্প অর্গানাইজেশনের শিরোনাম রয়েছে এবং তিনি তার বাবার কাছ থেকে হোয়াইট হাউসে পদ পেয়েছেন। পাশাপাশি, কেউ কেউ উল্লেখ করেছেন, তিনি প্যারিসের জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের মতো বিতর্কিত বিষয়গুলো থেকে বিরত রাখতে তার বাবাকে বুঝাতে যথেষ্ট শক্তিশালীও নন।
জেড