আমেরিকার সাদার্ন মেইন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যবহৃত একটি ভবনে আগুন ধরে অন্তত সাত জন নিহত হয়েছে।

মেইন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের কাছেই তিন তলা এ ভবনটি অবস্থিত বলে জানিয়েছে মার্কিন টিভি চ্যানেল ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি বা এনবিসি।

অবশ্য নিহত ও নিখোঁজ ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি।

ভবনটি থেকে সাত ব্যক্তি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে এবং মারাত্মকভাবে দগ্ধ এক ব্যক্তি জানালা দিয়ে লাফ দিয়েছে। আহত এ ব্যক্তির অবস্থা আশংকাজনক এবং তাকে চিকিৎসার জন্য বিমানযোগে বোস্টনে নিয়ে যাওয়া হয়েছে।

ভবনটিতে বসবাসকারী ব্যক্তিদের বয়স বিশের মধ্যে বলে জানানো হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় সবাই ভবনটিতে না থাকায় নিখোঁজ ও হতাহতের সঠিক সংখ্যাও বের করা সম্ভব হয় নি।

ইআর