এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে উইকিলিকসের সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিকসের এই প্রতিষ্ঠাতা এক টুইট বার্তায় এ আহবান জানান।

তিনি বলেন,উইকিলিকস খুশি হবে যদি কেমি যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে তদন্ত করার জন্য ওয়াশিংটন অফিসের নেতৃত্ব দেন। কারণ কোমি যুক্তরাষ্ট্র সরকারের গোপন সব বিষয়ে ভালো জানেন। তিনি এফবিআইয়ের সদস্যদের উদ্দেশ্য করে বলেন,আপনারা গোপন নথি ফাঁস করা শুরু করুন এবং আপনাদের তা শুরু করতে হবে নায়াগ্রারার মতো।

এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের কথা উল্লেখ করেন। তিনি বলেন,নথি ফাঁস করার সম্পর্কে স্নোডেন ভালো জানেন। এছাড়া তিনি কোমিকে বরখাস্ত করার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছেন।

কোমির বরখাস্ত সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক আমেরিকানকে রাজনীতির বাইরে এসে এর প্রতিবাদ জানানো উচিত। কোমি আমাকে রাজনৈতিক কর্মকান্ডে হস্তক্ষেপের জন্য জেল দিয়েছিল। আমি যদি তাঁর বরখাস্তের বিরোধিতা করতে পারি তাহলে আপনিও পারবেন।

উল্লেখ্য,নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি বিষয়ক তদন্ত ও নির্বাচনী প্রচারণার সময় রাশিয়ার সাথে ট্রাম্প ক্যাম্পেইন দলের সম্পর্ক ছিলো সে বিষয়ে তদন্তে ব্যর্থতার অভিযোগে কোমিকে বরখান্ত করা হয়।

জেড