ভারত অধিকৃত কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রোববার সকালে পুলওয়ামায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। 

ভারতের সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, পুলওয়ামার তাহাব এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী।  

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পরপরই দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় দুজন নিহত হন। নিহতদের নাম ইরফান শেখ ও আবিদ বলে জানিয়েছে পুলিশ। 

গত বৃহস্পতিবার বান্দিপোরার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পার হতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে নিহত হয় তিন স্বাধীনতাকামী।

এমএনজে