যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের হঠাৎ করে মঞ্চে দাঁড়িয়ে হার্টথ্রব পপ তারকা কেটি পেরি বলতে লাগলেন 'লেট'স রো্ওর ফর হিলারি' অর্থ্যাৎ চলো হুংকার তুলি হিলারির জন্য।

পাশাপাশি তিনি হুংকার তুলে বলেন আমি ভোটও দিবো হিলারিকে।ফিলাডেলফিয়ায় কনভেনশনের চতূর্থ সন্ধ্যায় কেটি পেরি যখন মঞ্চে ওঠেন তখন হাজারো জনতা ফেটে পড়ে উল্লাসে।

কেটি পেরি তার সেরা দুই গান ‘রাইজ’ ও ‘রোওর’ এর প্যারোডি করে গেয়ে শোনান তাদের।হিলারিকে উদ্দেশ্য করে কেটি পেরি গাইলেন, ‘ডোন্ট বি সারপ্রাইজ, সি ইউজ টু রাইজ’ আর ‘লেটস রোওর ফর হিলারি’।

কেটি বলেন, সেই আইওয়া থেকেই আমি হিলারিকে ভোট দিয়ে আসছি। আর আপনারা কেনো তাকে ভোট দেবেন, তা বুঝতে হলে ভিজিট করুন হিলারিক্লিনটন.কম।

মঞ্চে কিছুক্ষণের মধ্যেই ঐতিহাসিক ভাষণ দিতে যাচ্ছেন হিলারি ক্লিনটন।তবে তার আগে ভাষণ দিবেন হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন যেটা এই প্রথম কোন রাজনৈতিক কর্মসূচিতে ভাষণ দিচ্ছেন।

জেড