উত্তর লন্ডনের ওয়াটারলু রোডের স্টপলস কর্নারের কাছাকাছি উত্তর সার্কুলারের একটি পেইন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। খবর স্কাই নিউজ।
লন্ডন ফায়ার ব্রিগেডের মুখপাত্র জানান, আগুন জ্বলছে এমন দৃশ্য প্রায় ১ মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। আগুনের ভয়াবহতা এক তলার এই ভবনটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
ফায়ার ব্রিগেড আসার আগেই শ্রমিকরা অক্ষত অবস্থায় ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের জুনে পশ্চিম লন্ডনে কেনসিংটন এলাকায় গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন অর্ধশতাধিক। ওই ঘটনায় বাংলাদেশের এক পরিবারও নিখোঁজ ছিল।





