মিশরে সেনা সমর্থিত সরকার সোমবার পদত্যাগ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাউয়ি। সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসিকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পথ পরিষ্কার করতেই এ পদত্যাগ বলে জানা গেছে। খবর আল আহরাম, বিবিসি ও রয়টার্সের।
সোমবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার একটি বৈঠকের পর পদত্যাগের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হাজেম আল বেবলাউয়ি তার ভাষ্যে এ পদত্যাগের পেছনে কোন কারণ উল্লেখ করেননি।  
ধারণা করা হয়েছিল মিশরীয় সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি সামরিক বাহিনী সমর্থিত সরকারের প্রেসিডেন্ট হবেন। ইতিপূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
কিন্তু পরিষদ বাতিল হয়ে পড়লে নতুন দিকে বাঁক নিতে যাচ্ছে মিশরের রাজনৈতিক পরিস্থিতি।  
মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর মিশরের সামরিক বাহিনী হাজেম আল বেবলেউইকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়। সূত্র: আল আহরাম, বিবিসি ও রয়টার্স
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]