ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) শুক্রবার এক ঘোষণায় জানায়, শিল্প ও বাণিজ্যিক খাতে ব্যবহৃত ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে ৯৯৩ রুপি বৃদ্ধি পেয়ে ৩,০৭১.৫ রুপিতে পৌঁছেছে। এতে গড়ে প্রায় ৪৭.৮ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে।

একইসঙ্গে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য ব্যবহৃত এভিয়েশন টারবাইন ফুয়েলের দামও প্রতি কিলোলিটারে প্রায় ৫ শতাংশ বেড়ে ১,৫১১.৮৬ ডলারে উন্নীত করা হয়েছে।

তবে সাধারণ ভোক্তাদের জন্য ব্যবহৃত গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বিমান সংস্থার জেট ফুয়েল ও পেট্রোল-ডিজেলের দামও স্থিতিশীল রয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসিএল) জানিয়েছে, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব সাধারণ মানুষের ওপর না পড়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, বাণিজ্যিক এলপিজির এই বড় মূল্যবৃদ্ধির কারণে হোটেল, রেস্তোরাঁ ও ছোট শিল্প খাতে খরচ বাড়বে, যা পরোক্ষভাবে বাজারে পণ্যের দামেও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

এস