ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সংবিধানে ৩৭০ অনুচ্ছেদে বর্ণিত যে 'স্পেশাল স্ট্যাটাস' বা বিশেষ সুবিধা ছিলো তা বাতিল করে দিয়েছে ভারত।
সোমবার জওহরলাল নেহেরুর সময়ে ভারতীয় সংবিধানে কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদার এই ৩৭০ ধারাটি বাতিলের নির্দেশনা দিয়েছেন দেশটির বর্তমান রাষ্ট্রপতি।
দেশটির রাজ্যসভাতে আজ এ বিষয়ে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে এই বিষয়ে আলোচনা করেন।
এই ধারাটি লোপ পেলে ভাগ হয়ে যাবে কাশ্মির। স্বায়ত্ব শাসন থেকে কেন্দ্র শাসনে চলে আসবে এটি।
যে সুবিধা পেতো কাশ্মিরিরা:
এই ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু-কাশ্মীর অন্য যেকোন ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্বশাসন ভোগ করতো।
এই ধারাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর ভিত্তিতেই কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভূক্ত হয়েছে।
এই অনুচ্ছেদের ৩৭০ ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়।
এছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেয়া এই ধারার মাধ্যমে।
এই ৩৭০ অনুচ্ছেদের সুবাদে কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র সেখানে বৈধভাবে জমি কিনতে পারতেন, সরকারি চাকরি করার সুযোগ পেতেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই ধারা বাতিলের মাধ্যমে স্বায়ত্বশাসন হারাবে কাশ্মির।
জেড





