পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। বুধবার সকালে করাচির সাফোরা চক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা সবাই দেশটির ইসমাইলি শিয়া সম্প্রদায়ের লোক। নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী। পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে মটরসাইকেলে করে ৬ জন বন্দুকধারী বাসটিকে থামিয়ে যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনার নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে।
এএইচ/জেডআই





