রাজধানী শহর লন্ডনে হামলায় পুলিশের গুলিতে সন্দেহভাজন তিনজন নিহত হয়েছে। পাশাপাশি পুলিশ প্রাথমিকভাবে এই হামলাকে জঙ্গি হামলা বলেও আখ্যা দিচ্ছেন না বলে জানা যায় স্থানীয় সংবাদ মাধ্যমে।
গতকাল শনিবার রাত ১০ টা ৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৮ মিনিটের মধ্যে ঐই সন্দেহভাজন তিনজনকে গুলি করে নিহত করে পুলিশ।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সহকারী কমিশনার মার্ক রাওলে বলেন,' আক্রমণকারীরা এমনভাবে পোশাক পরিধান করেছে দেখে মনে হয় তারা শরীরে কোন বিস্ফোরক বহন করে নিয়ে এসেছে। কিন্তু আসলে সেইরকম ছিল না। এগুলো নকল পোশাক ছিল।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে যতজন আক্রমণকারী ছিল তারা সবাই পুলিশের গুলিতে নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশকে ছুরিকাঘাত করলেও আহত পুলিশের অবস্থা আশংকাজনক নয় বলে জানান পুলিশ কমিশনার।
লন্ডনের মেয়র সাদিক খান এই ঘটনাকে লন্ডনের নিরীহ অভিবাসী ও সাধারণ মানুষদের ওপর নরপিশাচের আক্রমণ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য শনিবার লন্ডন ব্রিজে হামলার পর এই পর্যন্ত ৬ জন নিহত হয়েছে এবং আহত প্রায় ৩০ জন।
জেড





