পৃথিবীর যে কোনো নাগরিকের চেয়ে বেশি নিরাপত্তা পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তাঁর বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কোন গোয়েন্দা যদি মদ পান করে অজ্ঞান হয়ে হোটেলে পড়ে থাকে, তবে কেমন হবে?
হ্যাঁ পাঠক, এবার এমন ঘটনাই ঘটেছে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার নেদারল্যান্ড সফরে বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এমন ৩ গোয়েন্দাকে "শাস্তিমূলক কারণে" ছুটিতে পাঠানো হয়েছে। এই ৩ গোয়েন্দার একজনকে সম্প্রতি আর্মস্টারডামের একটি হোটেলে মাতাল ও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দাদের মুখপাত্র ইডি ডোনোভান বলেছেন, একটি পরমাণু নিরাপত্তা সম্মেলন উপলক্ষে সোমবার প্রেসিডেন্ট ওবামা নেদারল্যান্ড পৌছান। এর একদিন আগে সাম্প্রতিক (গোয়ন্দার মাতলামি) ঘটনাটি ঘটল। ঘটনার সাথে সংশ্লিষ্ট ঐ ৩ গোয়েন্দাকে 'শাস্তিমূলক কারণে' বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এর বেশি কিছু জানাতে অস্বীকার করেন গোয়েন্দা-মুখপাত্র। তিনি বলেন "প্রেসিডেন্টের নিরাপত্তার ব্যাপরে কোনো ছাড় দেওয়া হবে না"।
অতীতের বেশ কিছু কেলেঙ্কারির দাগ মুছে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশটির গোয়েন্দারা। ২০১৩ সালে বারাক ওবামার নিরাপত্তায় নিয়োজিত বিশেষ গোয়েন্দাবাহিনীর ২ সদস্যকে যৌন হয়রানি এবং অসদাচরণের ঘটনায় অপসারণ করা হয়েছিল। এর আগে ২০১২ সালে কলম্বিয়াতে মদ পান করে পতিতা ভাড়া করার ঘটনায় কয়েকজন বিশেষ গোয়েন্দাকে বরখাস্ত করা হয়।
সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
মদপানে অজ্ঞান ওবামার নিরাপত্তা রক্ষী!
পৃথিবীর যে কোনো নাগরিকের চেয়ে বেশি নিরাপত্তা পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তাঁর বিশেষ নিরাপত্তায় নিয়োজিত কোন গোয়েন্দা যদি মদ পান করে অজ্ঞান হয়ে হোটেলে পড়ে থাকে, তবে কেমন হবে?





