ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এ বার জোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম দীপা দাশমুন্সি। দু’জনেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুক্রবার।

জমা পড়েছে তাঁদের সম্পত্তির হিসেব। মুখ্যমন্ত্রী হিসেবে বেতনটুকুও নেন না যে মমতা, তাঁর সম্পত্তির পরিমাণ এখন কত?

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির স্থাবর, অস্থাবর সম্পত্তির পরিমাণই বা কী রকম? দেখে নিন:


* মমতা বন্দ্যোপাধ্যায়
হাতে নগদ ১৮৪৩৬ টাকা।
ব্যাঙ্কে গচ্ছিত ২৭,৬১,৪৩০.৫৬ টাকা।
বন্ড-ডিবেঞ্চার নেই।
এনএসএস-এ লগ্নি ১৮,৪৯০ টাকা।
ব্যক্তিগত ঋণ ৫,১৮৮ টাকা।
গাড়ি নেই।
গয়না ২৬,৩৮০ টাকা।
মাল্টি জিম ২,১৫০৮৮ টাকা।
মোট অস্থাবর সম্পত্তি ৩০,৪৫,০১২.৫৬ টাকা।
২০১৪-২০১৫ সালে মোট আয় ৫,৯২,৬৫৫ টাকা।

* দীপা দাশমুন্সি
হাতে নগদ ২০,০০০ টাকা।
ব্যাঙ্কে গচ্ছিত ৮১,০৮,৮১০.০৭ টাকা।
বন্ড-ডিবেঞ্চার ১,০০,০০০টাকা।
নন-ব্যাঙ্কিং লগ্নি ২৮,৮১৭.২০ টাকা।
ব্যক্তিগত ঋণ নেই।
গাড়ি স্করপিও।
গয়না ১০,০০,০০০।
স্থাবর সম্পত্তি নেই ।
মোট অস্থাবর সম্পত্তি ৯২,৫৭,৬২৭.২৭ টাকা।
২০১৪-২০১৫ সালে মোট আয় ৩,৬৫,৩৪৭ টাকা।

সূত্র:আনন্দ বাজার


এসএম