জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর অংশ হিসেবে সোমবার সকালে ১০০টির বেশি যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনে স্থলভাগে সশস্ত্র বাহিনীর অভিযানকে সহায়তা করতে দিনরাত বিমান সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি চলমান লক্ষ্যবস্তু মোকাবিলার অভিযানও অব্যাহত রয়েছে।
আল-মালিকির দাবি, ইয়েমেনে এখন পর্যন্ত হুথিদের ৩০০টির বেশি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, হুথিদের বিরুদ্ধে স্থল বাহিনীর অভিযান চলার পাশাপাশি আকাশপথে হামলাও আরও জোরদার করা হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের এ অভিযানের লক্ষ্য ইয়েমেনে হুথিদের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে চাপ বাড়ানো বলে জানিয়েছে জোটটি।
এস











