ইন্দোনেশিয়ার বালিগামী বিমানে যে যাত্রীর কারণে হাইজ্যাক এলার্ট জারি করতে হয়েছিল তিনি মদ্যপ হওয়ার কথা অস্বীকার করে দাবি করেছেন যে তিনি আসলে টয়লেট বলে ভুল করে ককপিটের দরজায় ধাক্কা দিয়েছিলেন।
ইন্দোনেশিয়ার পুলিশ শনিবার একথা জানায়।
ইন্দোনেশীয় পুলিশ জানায়, ‘ম্যাট ক্রিস্টোফার লকলি আরো জানান শুক্রবার ভার্জিন অস্ট্রেলিয়া ফ্লাইটে বালি দ্বীপ যাওয়ার সময় তিনি ‘বিষন্ন’ ছিলেন। কেননা তিনি তার যোগাযোগ হারানো ইন্দোনেশীয় স্ত্রীকে খুঁজছিলেন।
শুক্রবার এই যাত্রী ককপিটের দরজায় ধাক্কা দিতে শুর“ করলে পাইলট হাইজ্যাক প্রচেষ্টার রিপোর্ট করেন এবং ব্রিসবেন থেকে ছেড়ে আসা বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি বালি দ্বীপে জর“রি অবতরণ করলে নিরাপত্তা বাহিনী বিমান বন্দরে ছুটে যায়। ভারী অস্ত্র সজ্জিত বিমান বাহিনীর কর্মকর্তারা লকলিকে টেনে বিমান থেকে নামিয়ে আনেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বিমান বন্দর বন্ধ হয়ে যায় এবং বেশ কিছু ফ্লাইট ভিন্ন পথে গমন করে।
ইন্দোনেশীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে ওই যাত্রী মদ্যপ ছিল। তবে শনিবার পুলিশ জানায়, ২৮ বছর বয়সী লকলি অ্যালকোহলের নেশাগ্রস্ত থাকার কথা অস্বীকার করেছেন।
নিরাপত্তা হেফাজতে থাকা লকলিকে অবসন্নতার কারণে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালি পুলিশের মুখপাত্র জানান, তার ভাষ্য অনুযায়ী তিনি মদ্যপ ছিলেন না তবে পারিবারিক সমস্যার কারণে বিষণœ ছিলেন।
তিনি বলেন, অ্যালকোহল পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে। তবে আটকের সময় তার নিঃশ্বাসে মদের গন্ধ ছিল না। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]