উচ্চস্বরে গান শোনাকে কেন্দ্র করে স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে দু’নারী পক্ষের মধ্যে  এ সংঘাতের ঘটনা ঘটে। পরে অন্য যাত্রীরা ও ফ্লাইট ক্রুরা দ্রুত তাদেরকে আলাদা করে ফেলেন।

লসএঞ্জেলেস টাইমস জানায়, মাঝ আকাশে দুই মাতাল নারী যাত্রী উচ্চ স্বরে গান বাজাতে শুরু করলে কয়েকজন নারী যাত্রীর সাথে তাদের ঝগড়া ও মারামারি বেধে যায়। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে লস এঞ্জেলেসগামী স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার আকাশে উড্ডয়নের পর এ ঘটনা ঘটে।

অন্য যাত্রীরা গানের ভলিউম কমাতে ওই দুই যাত্রীকে অনুরোধ করেন। কিন্তু তারা তা করতে অস্বীকার করেন। তারা তাদের বুমবক্সের স্পিকার খোলার আগেই বলেন, “বন্ধ না করলে আপনারা কি করবেন?” এই উগ্র যাত্রীর কথার প্রেক্ষিতে বিবাদের সৃষ্টি হয়।

বিমানটি অবতরন করার পর একজন  কর্মকর্তা বলেন, মারামারির সাথে জড়িত পাঁচ নারীকে বিমান থেকে বের করে আনা হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।

 

এমআইএস।