হামলাকারী ওমর মতিনযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের নাইট ক্লাবে হামলাকারী ওমর মতিন অরল্যান্ডোর ওই ক্লাবে নিয়মিত যেতেন। সমকামীদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি গ্রিন্ডরসহ সমকামীদের বিভিন্ন অ্যাপও ব্যবহার করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনকে (২৯) প্রায়ই দেখা যেত ক্লাবে এক কোনায় বসে মদ খাচ্ছেন। কখনো মাতাল হয়ে চিৎকার করতেন, বাগ্বিতণ্ডায়ও জড়িয়ে পড়তেন।
ওই ক্লাবে নিয়মিত যাতায়াত করা টি স্মিথ বলেন, তিনি কমপক্ষে ১২ বার মতিনকে ক্লাবে দেখেছেন। কখনো তাঁকে চুপচাপ বসে মদ খেতে দেখা যেত। কখনো দেখা যেত মাতাল হয়ে চিৎকার-চেঁচামেচি করছেন। স্মিথ বলেন, কখনো তাঁর সঙ্গে সেভাবে কথা হতো না। কিন্তু আমি মনে করতে পারি, তিনি তাঁর বাবাকে নিয়ে প্রায়ই কথা বলতেন। তিনি বলেছিলেন, তাঁর স্ত্রী ও সন্তান আছে।
পালসে নিয়মিত যেতেন—এমন আরেকজন কেভিন ওয়েস্ট বলেন, সমকামীদের একটি চ্যাট অ্যাপ থেকে প্রায় এক বছর ধরে তাঁকে বার্তা পাঠাতেন মতিন।
আরেকজন বলেন, মতিন সমকামীদের সঙ্গে সম্পর্কে জড়াতে গ্রিন্ডরসহ তাদের বিভিন্ন চ্যাট অ্যাপ ব্যবহার করতেন।





