সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের প্রধান ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামপন্থী গেরিলা সংগঠন আল শাবাব। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে প্রচণ্ড গোলাগুলি চলছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘাঁটিটিতে প্রবেশ করে গুলি শুরু করেন। আফ্রিকার দেশ উগান্ডা, বুরুন্ডি, কেনিয়া, ইথিওপিয়া ও জিবুতি থেকে সেনা সদস্যের পাঠানো হয়েছে সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে লড়াই করতে। তারা বছরের পর বছর ধরে আল শাবাবের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। 

এমএ