জাপানের আগ্নেয়গিরি থেকে আরো ৫ জনের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ৩৬ জনের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাগানো এলাকার পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আমরা ওই পর্বতে আরো পাঁচ জনের প্রাণহীন দেহ পেয়েছি। তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে।’
এদেরকে মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো চিকিৎসকের সনদ পাওয়া যায়নি। খবর এএফপি’র।
আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বিষাক্ত ধোঁয়া উদগিরণ হতে থাকায় ওই এলাকাটা বিপজ্জনক হয়ে ওঠায় উদ্ধার কর্মীদেরকে তাদের উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয় বলে খবর প্রকাশিত হয়েছে।
শনিবার দুপুরের খাবারের সময় মাউন্ট ওনতেকায় অগ্নুৎপাত শুরু হয়।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





