পানামা পেপারস ফাঁস হওয়ার পর বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চনকে নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ওই পেপারসে তার নাম এসেছে।
এতে বলা হয়েছে, তিনি অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তার নামের অপব্যবহার করা হয়েছে।
কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, তিনি পানামা পেপারস ফাঁস নিয়ে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু পানামা পেপারস ফাঁস তার বক্তব্যের বিরোধিতা করে।
তিনি যে বক্তব্য দিয়েছেন পানামা পেপারম অনুযায়ী তা স্ববিরোধী। আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে।
তাতে বলা হয়েছে, তাদের হাতে যে প্রমাণ রয়েছে সে অনুযায়ী অমিতাভ বচ্চনের দাবি স্ববিরোধী। গত মাসে যখন এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয় তখন তিনি এক বিবৃতিতে বলেছিলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস যে কোম্পানিগুলোর কথা বলেছে সেই সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড ও ট্রাম্প শিপিং লিমিটেড নামে আমি কিছু চিনি না।
এসব কোম্পানির কোনটির কখনো আমি পরিচালক ছিলাম না। হয়তো তারা ভুল করে আমার নাম ব্যবহার করেছে।
প্রতিবেদনে বলা হয়, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস তার যে ফাইল হাতে পেয়েছে তাতে দেখা যায়, এসব কোম্পানির দুটিতে পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন।
এসএম





