সংযুক্ত আরব আমিরাতে(ইউএই) ছুরিকাহত হয়ে তিন বাংলাদেশি শ্রমিক নিহত এবং তিন জন আহত হয়েছেন। হতাহতদের নাম জানা যায়নি।
এক জোড়া জুতার মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যকার সংঘর্ষে শনিবার এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে গালফ নিউজে প্রকাশিত খবরে বলা হয়, দেশটির সারজাহ শহরের এক নম্বর শিল্প এলাকায় বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে জুতার মালিকানাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
দুই পক্ষই জুতা জোড়ার মালিকানা দাবি করতে থাকেন। ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষ ছুরি নিয়ে পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তিন জন নিহত এবং আরো তিন জন আহত হয়।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই