আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা শেখ মুজিবর রহমান সহ সকল সূর্যসন্তান জাতীয় বীরদের যাদের অকৃত্তিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। হানাদার বাহিনীর বর্বরতার দাঁতভাঙা জবাব দিয়ে বাংলার অকুতোভয় বীরযোদ্ধারা সেদিন আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রূ মুক্ত করে ছিনিয়ে আনে আমাদের বিজয় ।

তাদের অসামান্য অবদানের ফলেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আজ দাঁড়িয়ে আছে একটি স্বাধীন ভুখন্ড। আর আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৪৬ তম বিজয় দিবস পালনের সূচনা করে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ মিশন।

লেবার কাউঞ্চিলর সাইদুল ইসলামের সঞ্চালনায় জমকালো মনোজ্ঞ সাঞ্জিস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় মালয়েশিয়া বাংলাদেশ মিশনের ৪৬ তম বিজয় দিবস পালন।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মিশনের মান্যবর হাইকমিশনের মুহা : শহিদুল ইসলাম সহ বাংলাদেশ মিশনের সকল কর্মকর্তা বৃন্ধ।

এতে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতা -আলহাজ মুকবুল হোসাইন মুকুল ,আলহাজ কামারুজ্জামান কামাল সোহো অন্যান্য কমিউনিটি নেতৃবৃদ্ধ।