ইসরাইল-ফিলিস্তিন সহিংসতা নিরসনে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের জরুরী বৈঠককের আহবান জানিয়েছে সুইডেন, ফ্রান্স ও মিসর।
কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ ও প্রাণঘাতী সহিংসতা চলমান থাকলেও গত দুই সপ্তাহ ধরে নতুন করে এর তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে।
দুই সপ্তাহ পূর্বে জুমার নামাজের আগে জেরুজালেমের আল আকসা মসজিদে হামলার সূত্র ধরে নতুন সংঘর্ষ শুরু হয়। নতুন এ হামলা অন্তত ১০ জন নিহত হয়েছে।
এ ইস্যুতে জরুরীভিত্তিতে বৈঠকের প্রয়োজন অনুধাবন করে দেশ তিনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ জানিয়েছে বলে সুইডিশ কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে নিয়োজিত সুইডেনের রাষ্ট্রদূত কার্ল স্কাউ এক টুইট বার্তায় জানান সুইডেন, ফ্রান্স ও মিসর জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জরুরীভিত্তিতে জেরুজালেম সংকট নিরসনে বৈঠকের অনুরোধ জানিয়ে।
আল আকসা মসজিদে প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি বাহিনী। ওই নিষেধাজ্ঞায় বলা হয় ৫০ বছরের কম বয়সী কোনো পুরুষ মসজিদে প্রবেশ করতে পারবে না।
ওই নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানায় ফিলিস্তিনিরা। তাই তারা ইসরাইলের চড়াও হলে নতুন করে ইসরায়েল-ফিলিস্তিনে উত্তেজনা বাড়ে।
এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।
জেরুজালেমের পবিত্র মসিজদের প্রবেশ দ্বারে ও মসজিদ প্রাঙ্গণে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েনের প্রতিবাদে তিনি এই ঘোষণা দেন।
জেড





