সিরিয়ার কুর্দি অধ্যুষতি শহর কোবানিতে এক মাস আগে ইসলামকি স্টেট জিহাদিদের হামলা শুরুর পর স্থল যুদ্ধইে এ র্পযন্ত ৬০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন।

ব্রিটেনেভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই সংখ্যার মধ্যে কোবানি ও এর আশপাশের এলাকায় মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় নিহত কয়েকশ আইএস জিহাদিদের অর্ন্তভূক্ত করা হয়নি।

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, ১৬ সেপ্টেম্বর থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত শহরটিতে স্থলযুদ্ধেই মারা গেছে ৬৬২ জন। খবর এএফপি'র।

মানবাধিকার সংস্থার পরিচালক রামি আব্দেল রহমান জানান, নিহতদের মধ্যে ২০ জন বেসামরিক লোক।

কুর্দি ও আইএস যোদ্ধাদের মধ্যে এই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৭৪ জন আইএস যোদ্ধা ও ২৬৮ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।

এসএমএ