দশটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বক্তব্য বিকৃতি করার অভিযোগে মামলা করতে যাচ্ছেন ডা. জাকির নায়েক।কোন অভিযোগ না পাওয়া সত্ত্বেও জঙ্গি তৎপরতায় উৎসাহিত করার কথা বলে তার বক্তব্য বিকৃতি করার অভিযোগ এনে মামলা করতে যাচ্ছেন এই ইসলামী বিতার্কিক।

সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ডকে উৎসাহিত দেয়ার মতো কিছুই বলেননি ডা. জাকির নায়েক। তবুও সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে বিকৃত করে তার নামে কুৎসা রটাচ্ছে। একইসঙ্গে কোনো তদন্তকারী সংস্থা ডা. জাকির নায়েকের বিরুদ্ধে কোনো সন্ত্রাস ছড়ানোর বা সন্ত্রাসে মদত দেয়ার মতো কোনো অভিযোগ আনতে পারেনি। সেই কারণে দশটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ডা. জাকির নায়েক।

শনিবার সৌদি আরবের মদিনা থেকে স্কাইপে এক ভিডিও কনফারেন্সে এই কথা জানিয়েছেন প্রখ্যাত ইসলাম ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক। যদিও কোন কোন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তার বিরুদ্ধে সম্প্রতি আই এস হামলায় জঙ্গিদের কার্যক্রমে উৎসাহ প্রদানের অভিযোগ আনা হয়।

জেড