[b]দক্ষিণ কোরিয়া:[/b] দক্ষিণ কোরিয়ার প্রায় অর্ধেক মানুষের ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য চুরি করার পর মার্কেটিং ফার্মগুলোর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
একটি কম্পিউটার কন্ট্রাকটর প্রতিষ্ঠান এই চুরির সাথে জড়িত। ঘটনা তদন্ত করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
প্রায় দুই কোটি ব্যক্তির নাম, সামাজিক নিরাপত্তা নাম্বার এবং ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য চুরি করা হয়।
ঘটনার সাথে জড়িত একজন ব্যক্তি গ্রেফতার হওয়ার পর এসব তথ্য জানা যায়।
যে সব মার্কেটিংফার্মগুলো চুরি হয়ে যাওয়া তথ্য ক্রয় করেছে, সেসব ফার্মগুলোর কয়েকজন ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে।.