পাকিস্তান সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক দেশ। দেশটিতে সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকি রয়েছে। এর অর্থনীতিও পড়তির দিকে। তবে দেশটির পরমাণু অস্ত্র বাড়ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক কর্মকর্তা কেভিন হুলবার্ট দ্য সিফার ব্রিফে লেখা এক উপ-সম্পাদকীয়তে এই মন্তব্য করেছেন।
২০১৪ সালের জুনে অবসরে যাওয়া কেভিন হুলবার্ট বলেন, সন্ত্রাসবাদের আধিক্যের জন্যই পাকিস্তান অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে দুঃস্বপ্ন হিসাবে পরিচিত ছিল।
তিনি বলেন, পাকিস্তানি জনগণের একটা বিরাট অংশ জঙ্গি সংগঠন তালেবান কিংবা অন্যান্য গোষ্ঠীকে জিহাদি গ্রুপ কিংবা বিপজ্জনক উপাদান হিসাবে মনে করেন না। তারা মনে করেন, এসব গোষ্ঠী ইসলামী কর্তব্য পালন করছে।
সূত্র: এনডিটিভি।
এআই
আন্তর্জাতিক
পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ
পাকিস্তান সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় বিপজ্জনক দেশ। দেশটিতে সন্ত্রাসবাদের বড় ধরনের ঝুঁকি রয়েছে। এর অর্থনীতিও পড়তির দিকে। তবে দেশটির পরমাণু অস্ত্র বাড়ছে।