‘ভারতে লাফিয়ে লাফিয়ে মুসলিমদের সংখ্যা বাড়ছে। তাই ভারতে বসবাসকারী হিন্দু দম্পতিদের বেশি সন্তানের জন্ম দেওয়া উচিত।ভারতে পুরুষত্বহীন হিন্দু পুরুষের সংখ্যা বাড়ছে। এ কারণে দেশটিতে হিন্দুর সংখ্যা কমছে। এসব মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া।
গতকাল শুক্রবার ভারতের গুজরাট শহরের ভারুচের জম্বুসারে এক জনসভায় প্রবীণ তোগাড়িয়া এ মন্তব্য করেন।
প্রবীণ তোগাড়িয়া হিন্দু পুরুষদের মধ্যে পুরুষত্বহীনতা বাড়ার কারণ হিসেবে তামাক সেবনকে দায়ী করে বলেন, ‘হিন্দু পুরুষদের এই নেশা পরিহার করা উচিত। কারণ পুরুষত্বহীনতা বাড়ার অন্যতম কারণ ধূমপান।’
তাঁর মতে, খ্রিস্টধর্মে রূপান্তরের কারণেও হিন্দুদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই ভারতে হিন্দু জনসংখ্যা বাড়ানোর জন্য হিন্দু পুরুষদের পৌরুষত্ব বাড়ানোর চেষ্টা করতে হবে।
এ সময় প্রবীণ তোগাড়িয়া পুরুষত্বহীনতা কাটানোর জন্য নিজে একটি ওষুধ আবিষ্কারের দাবি করেছেন।
জেড





