আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার এক সংবাদ সম্মেলনে মাদুরো এ আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ৩ আমেরিকান রাষ্ট্রদূতকে বহিষ্কার করার পর দু'দেশের সম্পর্কের বেশ অবনতি হয়।
মাদুরো বলেন, “এই আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয়ে সত্য প্রকাশ পাবে।”
আমিরিকা যতক্ষণ পর্যন্ত না ল্যাটিন আমিরিকার স্বতন্ত্রতা ও স্বাধীনতার বিষয়টি গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত এই আলোচনাটি হবে 'কঠিন ও জটিল'।
তিনি অভিযোগ করে বলেন, তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে আমেরিকা সরকার ও মিডিয়া প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।
এর আগে মাদুরো ভেনিজুয়েলায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রকাশের জন্য সিএনএনকে সেদেশে নিষিদ্ধের হুমকি দেন। সম্প্রতি এ বিক্ষোভে দেশটিতে অন্তত আটজন মারা গেছে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]





