বেশ কয়েকদিন সুপ্ত থাকার পর জেগে উঠল ইন্দোনেশিয়ার সিনাবাং আগ্নেয়গিরি। বৃহস্পতিবার দুপুর থেকে লাভা উদগীরণ শুরু করেছে আগ্নেয়গিরিটি। দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে অবস্থিত আগ্নেয়গিরিটি।

শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে, আগ্নেয়গিরিটির উপরের আকাশের প্রায় ২ কিলোমিটার এলাকা ছাইয়ে আচ্ছন্ন হয়ে আছে। আগ্নেয়গিরিটিকে কেন্দ্র করে প্রায় ৪ কিলোমিটার এলাকা ছাইয়ে ঢেকে গেছে। আশপাশের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ লাভা উদগীরণ করেছিল আগ্নেয়গিরিটি। তখন পাঁচ মাস ধরে চলা অগ্ন্যুৎপাতের  ফলে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। সেইসময় প্রায় ৩০,০০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছিল।

জেআই