গত বছরের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্টকে উৎখাতের লক্ষ্যে অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অভিযুক্তদের মধ্যে একজন কোস্টগার্ডের সাবেক কমান্ডার।
শুক্রবার আঙ্কারার ‘১৭তম হাইক্রিমিনাল কোর্ট’-এ রায় দিয়েছেন। রায়ে অপর ৩ ব্যক্তিকে খালাস দেয়া হয়েছে।সাজাপ্রাপ্তরা সবাই ফেতুল্লা গুলেনের সংগঠন (ফেতো)-এর সঙ্গে জড়িত বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা অভ্যুত্থান চেষ্টার সময় তারা তুরস্কের উত্তর-পশ্চিম প্রদেশের গোলকুক জেলায় একটি নৌঘাঁটি দখলে নেয়ার চেষ্টা করেছিল।সাজাপ্রাপ্ত হাকান হাসেম নামে ওই কোস্টগার্ড কমান্ডারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
গত বছর তুরস্কের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেতুল্লা গুলেনের সংগঠন ‘ফেতো’-এর হাজার হাজার কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার চলছে।
ওই ঘটনার সময় তুরস্কে নিরাপত্তাকর্মীসহ ২৫০ জন নিহত হন। আহত হন প্রায় ২২০০ জন। এরদোগান সমর্থকরা জীবনবাজি রেখে রাস্তায় নেমে পড়ার কারণে অভ্যুত্থানের ওই চেষ্টা ব্যর্থ হয়।
এমএ





