আগামী ২৯ জুন সৌদি আরবে পবিত্র রমজান শুরু হবে। সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির এক বিবৃতেতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৭ জুনের আগে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই, সে অনুযায়ী ২৮ জুন শেষ হবে শাবান মাস।

অন্তত ৩০ জন ইসলামি জ্যোতির্বিদ এতে স্বাক্ষর করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়। তারা সকল মুসলিম দেশের কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যেন চাঁদ দেখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেন।

তারা আরো বলেন, আগামী২৭ জুনের আগে খালিচোখে বা বিশেষ টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই।

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এএইচ