পেরুর দক্ষিণ পূর্বাঞ্চলীয় আন্দেজ পর্বত এলাকায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ২৩ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

পর্যটন শহর উরকসের পুলিশ মুখপাত্র লিনিও সানচেজ বলেন, বাসটি নদীতে প্রায় সম্পূর্ণভাবে ডুবে যায়। এতে উদ্ধার কর্মীদের কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে।

বৃহস্পতিবার পুয়েরতো মাল্ডোনাদো নগরী থেকে ৫৬জন যাত্রী নিয়ে বাসটি কাসকো নগরীতে যাচ্ছিল। বাসটি জনবিরল এলাকায় মাপাচো নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের কাসকো এবং পার্শ্ববর্তী একটি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে পেরুতে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এম আর