বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে দেশীয় বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে।

উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ।

বৈঠক শেষে রিয়াজ রহমান সাংবাদিকদের বলেন, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

ওএফ